ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঈদের আগেই পরিশোধ করা হবে শ্রমিকদের বেতন-বোনাস

    ঈদের আগেই পরিশোধ করা হবে  শ্রমিকদের বেতন-বোনাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল ফিতরের আগেই গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির থেকে কম হবে না।

    বুধবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
    সভা চলাকালিন আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

     

    প্রতিমন্ত্রী বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বলেন, আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগেই শ্রমিকদের উৎসব বোনাস ও বেতন পরিশোধ করতে হবে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সুবিধা অনুযায়ী ছুটি দিতে হবে।

    সেই ছুটি কোনো অবস্থাতেই সরকারি ছুটির থেকে কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিক ছাটাই করা যাবে না। প্রতিষ্ঠান লেআপ করা যাবে না। বৈঠকে উপস্থিত কলকারখানার মালিকরা এসব বিষয়ে একমত হয়েছেন-বলেন প্রতিমন্ত্রী নজরুল।

    কত তারিখের ভেতরে বেতন-ভাতা পরিশোধ করতে হবে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তারিখ বেঁধে দেওয়া হয়নি। কারণ সব প্রতিষ্ঠান একই দিনে বেতন ভাতা পরিশোধ করে না। তবে ঈদের ছুটির আগেই সবাইকে বেতন ভাতা পরিশোধ করতে হবে।

     

    তিনি বলেন, মালিকরা কথা দিয়েছেন বেতন-বোনাসের জন্য এবার শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। তারা এখানে উপস্থিত আছেন, তারা ক্লিয়ার বলেছেন-আমরা ঈদ করবো শ্রমিকরা কান্নাকাটি করবে সেটা হবে না। ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ