ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মহানবী (সঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল  

    মহানবী (সঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মোহাম্মদ  (সঃ) কে নিয়ে ভোলার তজুমদ্দিনের বাসু দাসের কুরুচিপূর্ণ  মন্তব্য  ও কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ  সমাবেশ হয়েছে।

    শুক্রবার জুমার নামাজের  পর বিভিন্ন  মসজিদ থেকে মুসল্লীরা খন্ডখন্ড প্রতিবাদ  মিছিল সহকারে দৌলতখান পৌরসভার এইচএম মার্কেটের সামনে জড়ো হয়। পরে  দুপুর আড়াইটার দিকে দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যাগে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌরশহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

    মিছিল শেষে এইচ এম মার্কেটের সামনে সংক্ষিপ্ত  সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,  বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান বাবুলসহ ওলামা আইম্মা পরিষদের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, মহানবীকে নিয়ে কটুক্তি করে বাসু দাস মুসলমানের অস্তিত্বে আঘাত করেছে। সীমালঙ্ঘনকারী  বাসু দাসের দৃষ্টান্তমূলক শাস্তি  দাবী করেন বক্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ