ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • উপজেলা পরিষদ নির্বাচন

    মঠবাড়িয়ায় আ’লীগের একাংশের প্রার্থির তালিকা ঘোষণা

    মঠবাড়িয়ায় আ’লীগের একাংশের প্রার্থির তালিকা ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়ায় আ’লীগের একাশেংর প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিত নেতা-কর্মিদের সম্মানে ইফতার পার্টি ও যৌথ সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

    প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর তাহেরুন্নেছা।

    যৌথ সভায় উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে ও শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, পৌর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি আরিফ উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন, ফজলুল হক খান রাহাত প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ