ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

    পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে পৃথক ২টি ঘটনায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের অধিকাংশের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এবং তারা সবাই বিদ্যালয় ও কলেজের ছাত্র। 

    শুক্রবার শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের মাধ্যে মারামারি ও শহরের রাজারহাট এলাকার নদীর পাড়ে এক কিশোরীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 

    শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুর শহর ও তার আশেপাশে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বেড়ে যাচ্ছে। তাই পিরোজপুর সদর থানার বিশেষ অভিযানে পুলিশ কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে গ্রেফতার করে। শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্যাং গ্রুপের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের সদস্যরা তাকে লোহার পাইপ, হাতুরী ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। 

    পরে আহতের স্বজনরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লষণ করে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। এছাড়া শহরের রাজারহাট এক তরুণীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ ৩ কিশোরে আটক করে এবং চাঁদার টাকা উদ্ধার করে। 

    এ ২টি পৃথক ঘটনায় পুলিশ ২টি মামলা দায়ের করেছে। তিনি আরও জানান, ফেসবুকে পোষ্ট, লাইক বা হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা নানা রকমের সংঘাতে লিপ্ত হচ্ছে। গ্রেফতার অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাই কিশোর গ্যাং নির্মূল করার জন্য পিরোজপুরের পুলিশ কাজ করে যাচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ