ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
  • মনপুরায় হাজীরহাটে আ’লীগ বিদ্রোহী ও দ.সাকুচিয়ায় আ’লীগ প্রার্থী জয়ী

    মনপুরায় হাজীরহাটে আ’লীগ বিদ্রোহী ও দ.সাকুচিয়ায় আ’লীগ প্রার্থী জয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপজেলায় ২টি ইউনিয়নে নির্বাচনে একটিতে আ’লীগের বিদ্রোহী ও অপরটিতে আ’লীগের প্রার্থীর বিজয়। এতে হাজীরহাট ইউনিয়নে আ’লীগের প্রার্থী (নৌকা প্রতীক) শাহরিয়ার চৌধুরী দীপককে পরাজিত করে জয়ী হয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মোঃ নিজাম উদ্দিন। তবে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে জয়ী হয়েছেন আ’লীগের প্রার্থী (নৌকা প্রতীক) অলি উল্লা কাজল।

    সোমবার ভোট শেষে রাত ৯ টায় ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব কুমার পাল।

    নির্বাচনের ফলাফলে হাজীরহাট ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৭৩০২ ভোট। অপরদিকে আ’লীগের প্রার্থী পেয়েছেন ৫৩৯২ ভোট। এদিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী পেয়েছেন ৮০৮২ ভোট। তবে ওই ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর প্রার্থী পেয়েছেন ৩১৩ ভোট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ