ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 

    স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার মিয়ারহাট বন্দর সংলগ্ন মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

    অগ্নিকান্ডে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী  জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। 

    জানা গেছে, শনিবার রাত অনুমানিক দুইটার দিকে জলিল খলিফার জাহিদ বেডিং স্টোরে (লেপ তোষকের দোকান) আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এর আগেই আগুনের লেলিহান শিখায় নানা ভাই মেশিনারীজ, আহসান ষ্টিল,মা বাবার দোয়া বেডিং স্টোর, জননী স্টিল এন্ড থাই (আংশিক), মিন্টু টি স্টোর ও মাংসের দোকান পুড়ে যায়।

    এ ব্যাপারে সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান ও মিয়ারহাট বন্দর কমিটির সভাপতি রুহুল আমিন অসীম বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি নাশকতা। 

    স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, প্রায় ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ