ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • টিসিবির গাড়িতে ভারতীয় পেঁয়াজ মিলবে ৪০ টাকায়

    টিসিবির গাড়িতে ভারতীয় পেঁয়াজ মিলবে ৪০ টাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার থেকে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

    সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে টিসিবির আমদানিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের মধ্যে প্রথম ধাপে এক হাজার ৬৫০ টন সোমবার রেলযোগে দেশে এসেছে।

    ওই পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলা বাজারে বিক্রি করা হবে।


    বাজারদর বিবেচনায় প্রতি কেজি পেঁয়াজের পূর্ব নির্ধারিত ভোক্তা মূল্য ৫০ টাকা থেকে ১০ টাকা কমেয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা এই পেঁয়াজ দুই কেজি করে ক্রয় করতে পারবেন।


    জানা গেছে, মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এই পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ