ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

    মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপহার দিয়েছে বেসরকারি একটি সংস্থা।

    শুক্রবার সকালে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মাঝেরচর ও সাংরাইল এলাকার জেলেপল্লির ৫০ জন শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাও চাল ও মুড়ি বিতরণ করা হয়। 

    পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলে, একবক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে। 

    পঞ্চম শ্রেণির ছাত্র ওমর ফারুক বলে, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগতেছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ আমি মা-বাবা কে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগতেছে।

    স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষ এর এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদেও জন্য তিনি শুভ কামনা জানিয়েছেন।

    সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এই অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তি। 

    এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মিস্ত্রি, সহ-সভাপতি আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ