ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • সৌদি আরবের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়বে ইরান

    সৌদি আরবের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়বে ইরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি । 

    সোমবার তেহরানের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে তার সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকেও অগ্রাধিকার দেওয়া হবে।’

    এর প্রথম পদক্ষেপ হিসাবে সৌদি আরবের সঙ্গে পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। খবর এএফপির।

    ইসরাইলে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানকে ভয় না পেয়ে তেল আবিবের উচিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি হচ্ছে, সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে হবে। 

    রাইসি তার সরকারের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করে ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে তিনি  বলেন, সৌদি আরবকে যথা শিগগিরই সম্ভব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে। সেদেশের জনগণকে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিতে হবে।

    এ সময় পরমাণু চুক্তি লঙ্ঘন করার জন্য আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন। 

    তিনি বলেন, ‘আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার না করে ইরানের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ