ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • মঠবাড়িয়ায় যুবককে বিবস্ত্র করে নির্যাতন, আটক ২ 

    মঠবাড়িয়ায় যুবককে বিবস্ত্র করে নির্যাতন, আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় শাহাদাৎ মৃধা (৪০) নামের এক যুবককে ঘরের মধ্যে আটকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন করেছে স্থানীয় দুই সন্ত্রাসী। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে- রাব্বি আকন (১৯) ও তানভীর (২০)। তারা এলাকায় বখাটে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।

    স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রাব্বি ও তানভীরের এ নির্যাতনের খবর পেয়ে তাদেরকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

    আটকৃত রাব্বি আকন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলমগীর আকনের ছেলে ও তানভীর ধানীসাখা গ্রামের জামাল বেপারীর ছেলে। তানভীর স্ব-পরিবারের পৌর শহরের বহেরাতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।

    নির্যাতিত শাহাদাৎ মৃধা জানান, তিনি শুক্রবার বিকেলে মঠবাড়িয়া শহরে ডাক্তার দেখতে আসেন। ইফতারের সময় হলে থানা পাড়া মহল্লায় তার বোনের বাসায় যান। কিছুক্ষণ পর বখাটে রাব্বি আকন নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্যরা ওই ঘরে গিয়ে তাকে চোখ বেঁধে মারধর এবং উলঙ্গ করে ভিডিও ধারণ করেন। 

    এসময় কিশোর গ্যাং সদস্যরা শাহাদাৎ মৃধার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। পরে তিনি বিকাশে ২০ হাজার টাকা এনে দিলে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর তিনি রাতে থানায় অভিযোগ করেন। শাহাদাৎ মৃধা উপজেলার বাইশকুড়া গ্রামের মজিদ মৃধার ছেলে। শনিবার দুপুরের পৌর শহরের সমবায় মার্কেট এলাকায় থেকে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনতার ২ জনকে আটক করে  থানায় সোপর্দ করেছে। ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ