ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • দৌলতখানে প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি মুকুল 

    দৌলতখানে প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি মুকুল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে দৃষ্টি প্রতিবন্ধীএক পরিবারের মাঝে  ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।

    তিনি আজ সোমবার দুপুরে  দৃষ্টি প্রতিবন্ধী ওই পরিবারের  কাছে ছুটে  যান। ঈদ উপলক্ষে  তিনি  প্রতিবন্ধী ৩ জনের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনজুর আলম খান,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

    এসময় এমপি মুকুল বলেন, একটি  পরিবারের ৩ জন লোক অন্ধ। তারা মানবেতর জীবনযাপন করছে। সংবাদটি শুনে ঢাকা থেকে দৌলতখানে  পৌঁছে আমি প্রথমে কলাকোপা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের কাছে ছুটে আসি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ সামগ্রী নিয়ে আসি। তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির নামে প্রতিষ্ঠিত 'তোফায়েল  ফাউন্ডেশন'  থেকে তাদেরকে প্রতি মাসে পাঁচ  হাজার টাকা দেওয়া হবে এবং আমার ব্যক্তিগত তহবিল  থেকে একটি নতুন ঘর নির্মাণ করে  দেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ