ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কলাপাড়া মহাসড়কে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রবাসীর মৃত্যু

    কলাপাড়া মহাসড়কে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রবাসীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। 

    এসময়  তার স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর জখম হয়।  বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের সিক্সলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত: সাইদুর আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা হুমাযুন কবির মোল্লার ছেলে। সে গত তিন দিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। 

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইদুর রহমান নীজ মোটরসাইকেল যোগে তার স্ত্রী ও  শিশু সন্তান নিয়ে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে পার্শ্ববর্তী উপজেলা আমতলী চলাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। 

    পথিমধ্যে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মহিষ বোঝাই একটি মিনি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর জখম হয়। 

    স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত বরিশালের প্রেরণ করেন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পৌঁছলে চিকিৎসক রাত ১২টার পর সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

    কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ