ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • নদীতে মিলছে না ‍ইলিশ, হতাশ জেলেরা

    নদীতে মিলছে না ‍ইলিশ, হতাশ জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞার দুই মাস শেষ হয়েছে। তাই আবারও সাগর-নদীতে নেমেছেন জেলেরা। তবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশা নিয়ে প্রতিদিনই তীরে ফিরে আসছেন জেলেরা।

    তারা বলছেন, নদীতে গিয়ে যে পরিমাণ মাছ পাচ্ছেন তা বিক্রি করে তারা যৎসামান্য টাকা পাচ্ছেন। এ দিয়ে সংসার চলছে না। এখন ধার-দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।


    ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর তীরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষে বুধবার (১ মে) থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দলবেঁধে নেমেছেন জেলেরা। প্রতিদিনই বুকভরা স্বপ্ন নিয়ে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল, নৌকা ও ট্রলার নিয়ে নদী চষে বেড়াচ্ছেন। তবে জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।

    ইকরাম নামের একজন জেলে বলেন, ‘দুই মাসের অভিযানের (নিষেধাজ্ঞা) সময় কামাই-রোজগার ছিল না। ধার-দেনা করে সংসার চালাইছি। এনজিওর কিস্তির টাকা দিতে পারিনি। অভিযান শেষে মনে করছি নদীতে যাইয়া অনেক বেশি ইলিশ পামু। সেই ইলিশ ঘাটে বিক্রি কইরা আগের ধার-দেনা ও বকেয়া করমু। বাকি টাকা দিয়ে সংসার চালামু। যথেষ্ট পরিমাণ ইলিশ না পাওয়ায় কিছুই হচ্ছে না।’

    সাজু মাঝি নামের আরেকজন জাগো নিউজকে বলেন, ‘গতবছর অভিযানের পর নদীতে যাইয়া ভালো পরিমাণ ইলিশ পাইছি। কিন্তু এবছর খুবই কম পরিমাণ ইলিশ পাইতেছি। এবার নদীতে ইলিশের যে কী হইলো জানি না। দেনা পরিশোধ নিয়ে চিন্তায় আছি।’

    জামাল মাঝির নেতৃত্বে পাঁচজন জেলে বৃহস্পতিবার (২ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীতে ট্রলার নিয়ে জাল ফেলে বিভিন্ন সাইজের ৮টি ইলিশ পেয়েছেন। তা তুলাতুলি ঘাটে বিক্রি করে পেয়েছেন তিন হাজার ৬০০ টাকা।


    জামাল মাঝি জানান, এ টাকা থেকে ট্রলারের তেলের দোকানের এক হাজার ২০০ টাকা পরিশোধ করা হয়েছে। ট্রলার মালিককে দেওয়া হয়েছে ৬৫০ টাকা। বাকি এক হাজার ৭৫০ টাকা পাঁচজন মাঝি প্রত্যেকে ৩৫০ টাকা করে ভাগ করে নিয়েছেন।

    কথা হয় তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার কামাল হোসেন ও আল-আমিনের সঙ্গে। তারা বলেন, নিষেধাজ্ঞার সময় ঢাকা ও চাঁদপুর পাইকারি মোকাম থেকে দাদনে (সুদ) টাকা এনে জেলেদের দাদন দিয়ে বিপাকে পড়েছেন। নদীতে জেলেরা খুবই কম ইলিশ পাচ্ছেন। যে কারণে পাইকারি মোকামে ঠিকমতো ইলিশ পাঠাতে না পারায় লোকসান গুনতে হচ্ছে।

    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, সাত দিন পর অমাবস্যা। ওইসময় যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে সাগর থেকে ইলিশ নদীতে আসবে। তখন জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ