ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও
  • এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

    এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
    জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে। এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার।

    শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

    সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবো। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করবো, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেবো।


    তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে—আমরা সবসময় সম্প্রীতি-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো।

    সেনাপ্রধান আশা প্রকাশ করেন যে জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এই আদর্শের ভিত্তিতেই আমরা একসঙ্গে বসবাস করবো, সামনে এগিয়ে যাবো।

    নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এ জায়গা আমার অনেক পুরোনো স্মৃতিবিজড়িত।

    অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ