ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার উপকূলীয় এলাকার  ঐতিহ্য: মঠবাড়িয়ায় বর্ষায় চাঁইয়ের হাট জমজমাট শেরই বাংলার নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান
  • সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ,কড়া নিরাপত্তা আদালত প্রাঙ্গণে

    সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ,কড়া নিরাপত্তা আদালত প্রাঙ্গণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা আজ। রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

    আদালতে কর্মরত একজন পরিদর্শক জানান, রায় ঘোষণার জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    সহকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী দ্য ডেইলি স্টারকে বলেন,  ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্তী দুপুর সোয়া ১২টার দিকে রায় ঘোষণা করবেন।

    বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

    মামলার আসামিরা হলেন- আশীষ রায় চৌধুরী, তারিক সাঈদ মামুন, আদনান সিদ্দিকী, ফারুক আব্বাসি, সানজিদুল ইসলাম ইমন, আজিজ মোহাম্মদ ভাই, আফাকুল ইসলাম, সেলিম খান ও হারুন-অর-রশিদ ওরফে লেদার লিটন।

    ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৮ নম্বর রোডের আবেদিন টাওয়ারের ট্রাম্প ক্লাবে অভিনেতা সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

    এ ঘটনায় সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন।

    তদন্ত শেষে ১৯৯৯ সালের ২ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ।

    ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

    আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দুই বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।

    মামলার এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৩ সালে হাইকোর্ট মামলার বিচার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ