ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • করোনা: বরিশালে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৭১

    করোনা: বরিশালে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৭১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনায় আরও ‍একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বরিশাল জেলার বাসিন্দা। ‍এনিয়ে বরিশালে করোনা আক্রান্ত হয়ে ২৯৬ জন মৃত্যুবরণ করেছেন। 

    ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭১ জন। ‍এনিয়ে বিভাগে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ৪৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৩৪ জন। বিভাগে করোনা থেকে সুস্থতা লাভ করা রোগীর মোট সংখ্যা ‍এখন ১৪ হাজার ৫৮৮ জন।

    আজ মঙ্গলবার (২২ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়। 

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২২ জন। ‍এছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত ৬, সুস্থ ৯ জন, ভোলায় শনাক্ত ১, পিরোজপুরে শনাক্ত ৬, সু্স্থ ৩, অপরদিকে বরগুনায় ১৬ ‍এবং ঝালকাঠিতে ৫ জন ব্যক্তির নতুন করে করোনা শনাক্ত হয়েছে। 

    তবে ভোলা, বরগুনা ‍এবং ঝালকাঠিতে নতুন করে কেউ সু্স্থতা লাভ করেননি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ