ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী
  • শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে: এমপি শাওন

    শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনার মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।

    শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে ও শান্তিতে রয়েছেন। বর্তমান সরকারের আমলেই দেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যার ফলে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে।

    রোববার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলার সভাপতি ফারজানা চৌধুরী রত্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেবেকা সিংহ, বাংলাদেশ ক্যাথলিক মন্ডলি, বরিশাল ধর্মপ্রদেশ এবং ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ