ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • মঠবাড়িয়ায় শিশু সন্তান নিয়ে নারী নিখোঁজ 

    মঠবাড়িয়ায় শিশু সন্তান নিয়ে নারী নিখোঁজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে হিরা মনি (২৩) নামে এক নারী রহস্যজনক নিখোঁজ রয়েছেন। 

    এ ঘটনায় ওই নারীর মা নাছিমা বেগম গতকাল শনিবার (১১ মে) রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাছিমা বেগম উপজেলার আন্ধার মানিক গ্রামের নেছার উদ্দিনের মেয়ে।

    নাছিমা বেগম জানান, স্বামী পরিত্যাক্ত মেয়ে হিরা মনি শিশু সন্তান নিয়ে গত প্রায় ১ বছর ধরে তার বাড়িতে বসবাস করছেন। গত ২৮ এপ্রিল সকালে বাহিরে কাজের সন্ধানে যাই। 

    এই সুযোগে আমার ঘরে থাকা গরু ক্রয়য়ের ৬৭ হাজা ২’শ টাকা দিয়ে মেয়ে হিরা মনি পালিয়ে যায়। আমি রাগে-অভিমানে মেয়ের কোন সন্ধান করেনি। 

    শনিবার সকালে আমার পূর্ব পরিচিত পৌর শহরের বাসিন্দা মাহিনুর নামে এক নারী আমার বোন মমতাজকে জানায় তিনি দেখেছেন আমার মেয়েকে শহরের একটি ভবনে আটকে রেখে টিকটক করাচ্ছে। খরব শুনে দুই বার মাহিনুরের কাছে ছুটে গেলে আমাকে গালাগাল করে তাড়িয়ে দেয়। মেয়ের মুঠোফোনটি (০১৩১৪-২৯৩৭৫৮) বন্ধ রয়েছে। 

    পরে আমি আমার মেয়েকে খুজে পাচ্ছি না মর্মে রাতে থানায় লিখিত অভিযোগ করি। এ ব্যাপারে মাহিনুর বেগমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আশা করছি স্বল্প সময়ের মধ্যেই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ