ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • দোকান বন্ধের হুঁশিয়ারি নিউমার্কেট সভাপতির

    দোকান বন্ধের হুঁশিয়ারি নিউমার্কেট সভাপতির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে স্বাস্থ্যবিধি মানবে না তার দোকান বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। 

    শুক্রবার (৯ এপ্রিল) সকালে দোকান মালিকদের উদ্দেশে তিনি এ হুঁশিয়ারি দেন। 

    এদিন সকালে নিউমার্কেট এলাকায় দেখা যায়, সবার মধ্যে দোকান সাজানোর তোড়জোড়। ব্যবসা করার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন বিক্রেতারা।

    সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর দেখা গেছে ব্যবসায়ী সমিতির নেতাদের। ক্রেতাদের চলাফেরায় জটলা এড়াতে মার্কেটে ফাঁকা জায়গা নিশ্চিত করায় জোর দেয়া হয়।

    ব্যবসায়ীরা আশা করছেন, সামনের ঈদ মৌসুমে আশানুরূপ বেচাকেনায় আবারও তারা লোকসান থেকে ঘুরে দাঁড়াবেন।

    এর আগে শুক্রবার (৯ এপ্রিল) থেকে পাঁচ দিন কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখা যাবে বলে ঘোষণা দেয় সরকার। 

    গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমও যথারীতি চলমান থাকবে।

    এর আগে রোববার (৪ এপ্রিল) দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে বলা হয়, এ সময় দেশের সব শপিংমল ও দোকান বন্ধ থাকবে। তবে পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে। সে ক্ষেত্রে অবশ্যই কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা সশরীরে যেতে পারবে না।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ