ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার উপকূলীয় এলাকার  ঐতিহ্য: মঠবাড়িয়ায় বর্ষায় চাঁইয়ের হাট জমজমাট শেরই বাংলার নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান ফেসবুক আপত্তিকর পোস্ট: চরফ্যাশন প্রেসক্লাবের দুই সদস্যকে অব্যাহতি  ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বাড়ি ফেরার পথে ভোলায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
  • মেডিকেল ভিসা ছাড়া ভারতে প্রবেশে ৩ দিনের নিষেধাজ্ঞা

    মেডিকেল ভিসা ছাড়া ভারতে  প্রবেশে ৩ দিনের নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ভারতে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার।

    আজ শনিবার সকাল থেকে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে। ফলে এই দুই ভিসার যাত্রী ছাড়া কোনো যাত্রীকে ভারতে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ।

    ভারতে চলমান লোকসভা নির্বাচনের কারণে তিন দিনের জন্য এ বিধি নিষেধ জারি করা হয়েছে বলে জানা গেছে।

    বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বাংলাদেশি যেসব যাত্রী (মেডিকেল ভিসা ছাড়া) ভারতে অবস্থান করছেন তারা দেশে ফিরতে পারবেন না। শুধুমাত্র ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারতে ফিরে যেতে পারবেন। ২১ মে সকাল থেকে দুই দেশের মধ্যে আবার স্বাভাবিক হবে যাত্রী পারাপার।

    তিনি আরও জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ থেকে একটি চিঠির মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন পাসপোর্টধারী যাত্রী পারাপারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনের এই তিন দিনে নতুন করে কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারবে না। যে সব বাংলাদেশি মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসা নিয়ে ভারতে যেতে চান শুধুমাত্র তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

    আজ সকাল থেকে এ পর্যন্ত ২৮০ জন বাংলাদেশি মেডিকেল ভিসার যাত্রী ও ২২০ জন ভারতীয় যাত্রী বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন। সেইসঙ্গে ভারত থেকে ৩৮০ জন মেডিকেল ভিসার যাত্রী দেশে ফিরেছেন বলে জানান তিনি।

    বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ভারতীয় লোকসভা নির্বাচনের কারণে ভারত সরকার তিন দিনের বিধিনিষেধ আরোপ করেছেন। মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসাধারীরা ভারতে যেতে পারবেন। হঠাৎ করে এ ধরনের বিধিনিষেধের কারণে ভারতগামী কয়েক হাজার যাত্রী আটকা পড়েছে বেনাপোলে। ভারত সরকারের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হলে অধিকাংশ যাত্রী ফিরে গেছেন।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ