ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ব্যাটারিচালিত রিকশাভ্যান ব‌ন্ধের প্রতিবা‌দে বি‌ক্ষোভ

    ব্যাটারিচালিত রিকশাভ্যান ব‌ন্ধের প্রতিবা‌দে বি‌ক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ব্যাটারিচালিত রিকশাভ্যান ও ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশাভ্যানচালক শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার দুপু‌রে  নগরীর সদর রোডের অশ্বিনীকুমার টাউন হলের সামনে অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। 

    সমাবেশে নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়। অন্যথায় সারা দেশে পর্যায়ক্রমে বিক্ষোভ সমাবেশ এবং প্রয়োজনে হরতাল পালনের ঘোষণা দেন তারা। 

    সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্যসচিব মনীষা চক্রবর্তী, আহ্বায়ক ইমরান হাবিব রুমন, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ