ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ঘূর্ণিঝড় রেমাল: সতর্ক থাকতে কারাগারগুলোতে চিঠি

    ঘূর্ণিঝড় রেমাল: সতর্ক থাকতে কারাগারগুলোতে চিঠি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় তোলা হয়েছে মহাবিপৎসংকেত।

    ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার সময় সতর্ক থাকতে সব কারাগারকে চিঠি ও মেসেজ পাঠিয়েছে কারা অধিদপ্তর। রোববার (২৬ মে) দুপুরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক বাংলানিউজকে এ কথা জানান।

    তিনি বলেন, রেমাল নামে একটি ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে। এই ঝড়ের কারণে কারা অধিদপ্তর থেকে দেশের সব কারাগারকে চিঠি ও মেসেজ দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।

    এএসএম আনিসুল হক বলেন, ঝড়ের মধ্যে বেশি ঝুঁকিতে যেসব কারাগার আছে, যেমন- কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, নোয়াখালী, ফেনী- সেগুলোসহ অন্যান্য কারাগার আমরা মনিটরিংয়ে রেখেছি। যেসব কারাগার চত্বরে গাছ আছে, ঝড়ের কারণে সেসব গাছ ভেঙে গেলে অথবা বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে ঝড়ের পরপরই সেগুলো যেন দ্রুত সরানো বা মেরামত করা হয়, এজন্য সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।  

    পাশাপাশি ঝড়ের মধ্যে কারাগারগুলোতে বন্দিরা যেন সর্বোচ্চ নিরাপত্তায় থাকতে পারে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন।

    এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান রোববার (২৬ মে) দুপুরে জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ আজ সন্ধ্যায় উপকূল অতিক্রম শুরু করে ভোরের মধ্যে শেষ হবে। এ সময় সারা দেশে ৩০০ মিলি পর্যন্ত অতিভারী বর্ষণ হতে পারে।

    প্রতিমন্ত্রী বলেন, ছয় ঘণ্টার মধ্যে অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় অগ্রভাগ শুরু হবে, মধ্যরাতে মূল ঝড় অতিক্রম করবে। হয়তো ভোরের ভেতরে শেষ হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ