ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল
  • ঘূর্ণিঝড় রেমাল আতঙ্ক

    চরে আটকে পড়া ফুফু ও বোনকে আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

    চরে আটকে পড়া ফুফু ও বোনকে আনতে গিয়ে প্রাণ গেল যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় রেমাল উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এ অবস্থায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন উপকূলের মানুষ। 

    পটুয়াখালীর কলাপাড়ায় নিজের ফুফু ও বোনকে নিরাপদ আশ্রয়ে আনতে তাদের বাড়িতে যাচ্ছিলেন মো. শরীফ নামে এক যুবক। পথে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মো. শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে শরীফের বোনও বেড়াতে গিয়েছিল। দুপুর ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন ও ফুফুকে কাউয়ার চর থেকে নিয়ে আসতে যান। এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা পাঁচ থেকে সাত ফুট প্লাবিত অবস্থায় ছিল। নৌকা না পেয়ে কিছু জায়গায় পানিতে হেঁটে আর কিছু জায়গায় সাঁতার কেটে তারা কাউয়ারচরে যাচ্ছিলেন। হঠাৎ এক জায়গায় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যান। এক ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

    এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কামাল হাসান রনি বলেন, শরীফ তার বোন ও ফুফুকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন। নৌকার ব্যবস্থা না থাকায় সাঁতরে যাচ্ছিলেন তিনি। পথে এক জায়গায় সমুদ্রের স্রোত তাকে টেনে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে আর পাওয়া যায়নি।

    মহিপুর থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ