ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ঘূর্ণিঝড় রেমাল

    সৈকতে ছবি-সেলফিতে ব্যস্ত পর্যটক, কেউ করছেন লাইভ

    সৈকতে ছবি-সেলফিতে ব্যস্ত পর্যটক, কেউ করছেন লাইভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখতে সকাল থেকেই কুয়াকাটায় ভিড় জমিয়েছেন শত শত পর্যটকসহ স্থানীয়রা। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তারা সমুদ্রসৈকত থেকে নিরাপদ স্থানে যাচ্ছেন না।

    সরেজমিন দেখা যায়, পর্যটকদের কেউ কেউ বড় বড় ঢেউয়ের ছবি তুলতে কিংবা ভিডিও করতে ব্যস্ত। কেউবা আবার লাইভে দেখাচ্ছেন।

    আব্দুল কাইয়ুম নামের একজন পর্যটক বলেন, ভয় কাজ করছে। তারপরও এটা উপভোগ করতে ভালো লাগছে। বড় বড় ঢেউ দেখে সার্থক কুয়াকাটায় ভ্রমণ করা।

    স্থানীয় মোবারক হোসেন বলেন, ‘আমার বাড়ি এখানেই। রাতে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে যাবো। এখন পরিস্থিতি দেখছি।’

    আবহাওয়া অফিস পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

    ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। তারা পর্যটকদের নিরাপদে রাখতে মাইকিংসহ নিরাপত্তার সংবাদ প্রচার-প্রচারণা করেছেন।


    তবে তিনি বলেন, উৎসুক পর্যটকদের কোনোভাবেই নিরাপদ স্থানে সরানো যাচ্ছে না। তারা সৈকতে ভিড় করছেন। তাদের বুঝিয়ে নিরাপদে চলে যেতে বলা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ