ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

    আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র জ্যেষ্ঠ ছেলে শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের হলরুমে কলেজ কমিটির সভাপতি মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আ. মন্নান ভুইয়া ও ওই কলেজের শিক্ষক মো. বাচ্চু মিয়াসহ প্রমুখ।

    আলোচনা সভা শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র রুহের মাকফেরাত কামনা করে দোয়া-মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা নুর হোসেন। উলে­খ্য, ১৯৭১ সালের ১৫আগষ্ট ঘাতকের বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পরিবার বর্গের সাথে শহীদ হন সুকান্ত আব্দুল্লাহ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ