ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত সিগারেট ও টাকা চুরি অভিযোগে মারধর, লজ্জায় অটোচালকের আত্মহত্যা বাকেরগঞ্জে ডিস ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
  • গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের

    গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কালিজিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সজীব খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়াজ হোসেন (২৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

    রোববার (০২ জুন) রাত ৮টার দিকে দুর্গাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যার পর তারা দুইজন একই মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন।

    বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন ও একজন আহত অবস্থায় আছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

    নিহত ও আহত যুবকের বাসা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বটতলা নামক স্থানে। এরমধ্যে সজীব খান ওই এলাকার আবু ইসাহাক খানের ছেলে এবং রিয়াজ উদ্দিন বজলুল হকের ছেলে।

    স্থানীয়রা জানিয়েছেন, কালিজিরা সেতুর ঢালে দুর্গাপুর সড়কে প্রবেশের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সজীব ও রিয়াজ আহত হলে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মাথায় আঘাত ও রক্তক্ষরণে সজীবের মৃত্যু হয়েছে। অপর আহত রিয়াজের অবস্থাও গুরুতর। তার চিকিৎসা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ