ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলায় আহত চা দোকানির মৃত্যু

    মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলায় আহত চা দোকানির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় চা, সিগারেট বিক্রির পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ী ফারুক ভূইয়া (৬০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন। নিহত ফারুক ভূইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নূরু ভূইয়ার ছেলে।

    জানা গেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মোল্লা পুত্র সুমন মোল্লা গত ৩১ মে শুক্রবার রাত ১১ টার দিকে ব্যবসায়ী ফারুক ভূইয়ার দোকানে গিয়ে তার কাছে বাকীতে সিগারেট চান। 

    এ সময় ব্যবসায়ি ফারুক ভূইয়া তাদের কাছে পূর্বে পাওনা ১ হাজার ৪০০ টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। বখাটেদের হামলায় বৃদ্ধ ফারুক ভূইয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

    পরে স্থানীয় লোকজন ফারুক ভূইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

    এ ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে ৪ জুন মঙ্গলবার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

    এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে আহত ফারুক ভূইয়া মারা যান।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ি ফারুক ভূইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাই এখন হত্যা মামলায় রূপান্তিত হবে। তিনি আরও বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ