ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ঈদে টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

    ঈদে টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। ১৪-১৮ জুন পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন তারা।

    শুক্রবার (০৭ জুন) দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে শনিবার (০৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। আর আগামী ১০ জিলহজ এবং ইংরেজি ১৭ জুন পবিত্র ঈদ উদযাপিত হবে।

    সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা।

    অপরদিকে, ঈদের ছুটির পর সাপ্তাহিক ৩৫ ঘণ্টার পরিবর্তে ৪০ ঘণ্টায় ফিরছে অফিস সময়। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও ঈদের ছুটির পর ১৯ জুন থেকে ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস সময় চালু হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ