ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • উপজেলা নির্বাচন

    বরগুনায় দায়িত্বে অবহেলা দায়ে আটক ৩

    বরগুনায় দায়িত্বে অবহেলা দায়ে আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাচনে দায়িত্বে অবহেলা ও ভোটারকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট নিয়ে নিজে দেওয়ার কথা বলে রেখে দেওয়ার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।  

    রোববার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

     
    আটক তিনজন হলেন- পাথরঘাটা কেএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন; পোলিং অফিসার ও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রাণী বিশ্বাস এবং কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল করিম।  

    জানা গেছে, ভোটারের মৌখিক অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী এসে কেন্দ্রে ওই তিনজনকে আটক করা হয়েছে।  

    কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, আমি আমার দায়িত্ব পালন করছি। বাইরের ভোটারের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তাৎক্ষণিক কেন্দ্রে ঢুকে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের আটক করেছে। আমি যেটা জানতে পেরেছি, একজন ভোটার ভোট দিতে তিন নম্বর বুথে ঢুকলে ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যানের ব্যালট পেপারের সিল দেওয়ার পর চেয়ারম্যান প্রার্থী ব্যালটে সিল দিতে ওই ভোটারকে বারণ করেন এবং সহকারী প্রিসাইডিং অফিসার জাকির হোসেন ওই ব্যালট পেপার রেখে দেন।  

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, মৌখিক অভিযোগ পেয়ে কেন্দ্রে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনেও (ইসি) জানানো হয়েছে। ইসির সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ