ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • নেছারাবাদে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত  

    নেছারাবাদে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার নেছারাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সাকিল হোসেন (২৬), মো. সাইফুল (৩৭) নামের দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    রোববার (০৯ জুন) নেছারাবাদ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।

    নিহত সাকিল হোসেন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং মো. সাইফুল ইসলাম একই গ্রামের ফজলুল করিমের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ৯টার মোটরসাইকেল নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন সাকিল ও সাইফুল। এ সময় তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে সামনে থেকে শুভেচ্ছা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদের স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ।

    নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।

    নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার  জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ