ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় এমপির ভাইকে পরাজিত করে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন বায়জিদ

    মঠবাড়িয়ায় এমপির ভাইকে পরাজিত করে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন বায়জিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯ মে পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন রোববার সুষ্ঠ, শান্তিপূর্ণ ও আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এমপি শামীম শাহনেওয়াজের ভাই রিয়াজ উদ্দিন আহমেদকে পরাজিত করে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন এ্যাড. বায়জিদ। 


    জানাগেছে, নির্বাচনে উপজেলার ৮৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ছাত্রলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খান (দোয়াত কলম প্রতীক) ৫৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

    রিয়াজ উদ্দিন আহমেদ (আনারস প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৬৭৮ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান সিফাত ৪৮ হাজার ৬৬০ ও নারী ভাইস চেয়ারম্যান পদে তাহেরুন্নেছা ৪৮ হাজার ৩৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

    উল্লেখ্য, পিরোজপুর-৩ মঠবাড়িয়ার সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ প্রার্থী হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ এর পক্ষে সমর্থন দিয়ে মাঠে নামেন। এতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রলীগের সাবেক নেতা বায়েজিদ আহমেদ ৪ হাজার ৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

    উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আবদুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়ায় মোট ৮৮টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ