ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ইকোনমিক টাইমসের খবর

    জুনের শেষ দিকে বাংলাদেশে আসতে পারেন মোদী

    জুনের শেষ দিকে বাংলাদেশে আসতে পারেন মোদী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিকট ভবিষ্যতে বাংলাদেশের সফরের পরিকল্পনা করছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এমনটি বলেছে।

     
    সংবাদমাধ্যমটি বলছে, ভারতের ‘নেইবরহুড ফার্স্ট’ নীতি অনুযায়ী এবং দক্ষিণ এশিয়ায় অগ্রগণ্য অবস্থান ধরে রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।  

    জুনের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নির্ধারিত ছিল। তিনি গত রোববার ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দেন। তার আমন্ত্রণের পর মোদীর ঢাকা সফরের পরিকল্পনা চলছে বলে জানতে পেরেছে ইকোনমিক টাইমস।  

    রোববার নয়াদিল্লিতে সংক্ষিপ্ত বৈঠকে শেখ হাসিনা হাসিনা প্রধানমন্ত্রী মোদীকে সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

    সম্ভাব্য সফরের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন, জুনের শেষের দিকে মোদীর সম্ভাব্য ঢাকা সফর নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা আলোচনা করছেন।

    আন্তঃসীমান্ত যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব বাড়াতে চায় বলে জানান ওই সংশ্লিষ্টরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ