ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বরিশালে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কনফারেন্স রুমে দুপুর ১২ টায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়। 

    প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল জুবায়ের আলম। 

    বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) নজরুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বিআরটিএর সহকারী পরিচালক দেবাশিষ বিশ্বাস ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। 

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, যায়যায়দিনের বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান। অনুষ্ঠানে পত্রিকাটির বরিশাল ব্যুরো অফিসের রিপোর্টার এম জাহিদ ও বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেনসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ