ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • আছাদুজ্জামান মিয়ার ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

    আছাদুজ্জামান মিয়ার ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
    ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এ আবেদন করেন।

    দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও সচেতন নাগরিক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত ১৬ জুন একটি জাতীয় দৈনিকে ‘মিয়া সাহেবের যত সম্পদ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২০ জুন আরেক জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ‘এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ’ শিরোনামে খবর। ২১ জুন আরেক জাতীয় দৈনিকে ‘আছাদুজ্জামানের কত সম্পদ?’ শিরোনামে খবর প্রকাশিত হয়।


    আবেদনে আরও বলা হয়, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। ফলে এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে তা জানাতে বিশেষভাবে অনুরোধ করা হলো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ