ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীকে জানালেন ব্যারিস্টার সুমন

    প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীকে জানালেন ব্যারিস্টার সুমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন)।

    সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজেই বিষয়টি জানিয়েছেন ব্যারিস্টার সুমন।


    ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেন, ‘গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে। তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি।’

    স্ট্যাটাসে ক্যাপশনের পাশাপাশি ৪৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন সায়েদুল হক সুমন। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর টেবিলের সামনে গিয়ে কথা বলছেন সুমন এবং মনোযোগ সহকারে শুনছেন প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আবুল হাসানাত আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. . রোকেয়া সুলতানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ