ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • জুলাই মাসে সারাদেশে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা

    জুলাই মাসে সারাদেশে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা
    চলতি মাসে সারাদেশে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    রোববার (১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

    মাসব্যাপী এই পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তিন-চারদিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। সারাদেশে পাঁচ-ছয়দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে।

    বন্যার পূর্বাভাস জানিয়ে দীর্ঘমেয়াদি এই প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


    অন্যদিকে ভারী বৃষ্টি থাকলেও এ মাসে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    এদিকে জুন মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

    সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ মাসে দেশের কোথাও কোথাও ভারী থেকে অভিভারী বর্ষণ হয়। এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত গত ৮ জুন ২৫৭ মিলিমিটার রেকর্ড করা হয় সিলেটে। ১ থেকে ১৯ জুন এবং ২৩ থেকে ২৮ জুন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।


    এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯.৬ সেলসিয়াস রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ১.৩০ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সারাদেশে গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

    মাসব্যাপী এই পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘এই মাসে যে নিম্নচাপটির আভাস রয়েছে সেটা মনসুন নিম্নচাপ। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টির সঙ্গে গরমও থাকবে। ঢাকায় আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। এক সাপ্তাহ পর ঢাকার বৃষ্টিপাত কিছুটা কমে আসবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ