ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ৭ দিনেও খোঁজ মেলেনি সাগরে মঠবাড়িয়ার নিখোঁজ ৫ জেলের 

    ৭ দিনেও খোঁজ মেলেনি সাগরে মঠবাড়িয়ার নিখোঁজ ৫ জেলের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটমাছুয়া গ্রামের ১২ জেলের মধ্যে ৭জন ফিরে এলেও ৭দিনে খবর মেলেনি ৫ জেলের।

    নিখোঁজ ৫ জেলের বাড়িতে চলছে শোকের মাতম। নিখোঁজ জেলেরা হলো, ছোট মাছুয়া গ্রামের হাফেজ আলমের ছেলে বাহাদুর আলম (২২), উদ্ধত আলী আকনের ছেলে এমাদুল আকন (৫০), আতাহার শাহ এর ছেলে আল আজিম শাহ (৩০) মোসলেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার ও পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোখলেস হাওলাদারের ছেলে আবদুর রহমান হাওলাদার (৫০)।

    মহিপুর হাসপাতালে চিকিৎসাধীন ফিরে আসা জেলেরা জানান, গত ২৬ জুন আমরা ১২ জেলে একত্রে একটি ট্রলার নিয়ে মাছ ধরার সাগরে যাই।  

    মাছ ধরে ৩০জুন রোববার রাতে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় আমরা সাতরিয়ে ফিরে আসতে পারলেও অন্য ৫ জনার খবর আজও পাইনি।

    মঙ্গলবার সকালে নবনির্বাচিত মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান এড. বায়জিদ আহম্মেদ খান সরজমিনে গিয়ে জেলে পরিবারকে সার্বিক সহয়তা ও নিখোঁজদের উদ্ধারের আশ্বাস দেন। 

    এব্যপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান,  সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারের চেষ্ঠা চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ