ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় মাছ ধরার জালে রাসেলস ভাইপার

    কলাপাড়ায় মাছ ধরার জালে রাসেলস ভাইপার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার জালে ধরা পড়েছে রাসেলস ভাইপার। প্রায় ৪ ফুট লম্বা সাপটি বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলীতে টুকু মিয়ার বাড়ির সামনে ধরা পড়ে।

    পরে এটিকে উদ্ধার করতে যায় অ্যানিমেলস লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

    মিলন আহম্মেদ নামের ওই কৃষক জানান, মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির সামনে ডোবায় জাল পাতা হয়। সকালে দেখি সাপটি আমাদের জালে আটকা পড়ে আছে। এটি জীবিত। ভয়ে আমরা কাছে যাচ্ছিলাম না।

    সাপটি দেখতে আসা কাওছার পঞ্চাইত বলেন, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার দেখলাম। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সাপের ছবি দেখেছি।

    অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে।

    তিনি আরও বলেন, আমরা সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের অথবা বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাপের দংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। আসলে সাপ আমাদের জীব বৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু।

    এর আগে ২৫ জুন ধুলাস্বার ইউনিয়নে রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে মোট চারটি সাপ উদ্ধার করা হলো কলাপাড়ায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ