ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

    ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

    মৃতরা হলো, হালিমা বেগম (৭) ও হাবিবা বেগম (৫)। তারা ওই এলাকার  সফিক মাতব্বরের মেয়ে।

    তাদের চাচা মহিউদ্দিন মাতাব্বর জানান, বুধবার দুপুরে হালিমা মাদরাসা থেকে বাড়িতে এসে বসতঘরের সামনের পুকুরে গোসল করতে যায়। ওই সময় হাবিবাও বড় বোনের সঙ্গে গোসলে যায়। 

    কোনো একসময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ