ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে: প্রধানমন্ত্রী

    সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে: প্রধানমন্ত্রী
    বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

    বুধবার (৩ জুলাই) সকালে গণভবনে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় স্বাস্থ্য ব্যবস্থার ট্রান্সফরমেশন বিষয়ক উপস্থাপনা অবলোকনের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

     
    পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন ব্রিফিংয়ে জানান, স্বাস্থ্য ব্যবস্থার ট্রান্সফরমেশন বিষয়ক উপস্থাপন অবলোকন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন সরকারপ্রধান।

    বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাধীনতা পরবর্তী  স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরে বলেন, জাতির পিতা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।

    গত দেড় দশকে বাংলাদেশে প্রতিটি খাতের মতো স্বাস্থ্য খাতেও যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

    স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের অর্জন ধরে রেখে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

    চিকিৎসা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধুই কেনার জন্য নয়, হাসপাতাল ও রোগীর চাহিদা অনুযায়ী যন্ত্রপাতি কিনতে হবে এবং  যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ