ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • খালেদা জিয়া নির্বাচন করলে শেখ হাসিনা জিততে পারবেন না: সরোয়ার

     খালেদা জিয়া নির্বাচন করলে শেখ হাসিনা জিততে পারবেন না: সরোয়ার
    ভোলায় এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে এলে সেই নির্বাচনে শেখ হাসিনা জিততে পারবেন না। এজন্যই মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না।

    বুধবার (৩ জুলাই) দুপুরে ভোলা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এর আগে জেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন।

    এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব রাইসুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ