ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মিলন মিয়া আর নেই

    বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মিলন মিয়া আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র সর্বজন শ্রদ্ধেয় সাইদুর রহমান মিলন মিয়া (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)।

    বৃহস্পতিবার (০৪জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসার উদ্দেশ্যে বরিশাল নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন।

    তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বোরহানউদ্দিন উপজেলাজুড়ে। শোক প্রকাশ করেছেন ভোলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

    সাইদুর রহমান মিলন ২০০২ সালে বোরহানউদ্দিন পৌরসভার উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৩ মার্চ ২০০২ থেকে দায়িত্ব পালন শুরু করেন ও ২০০৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৯ বছর পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে কাজের মধ্য দিয়ে তিনি সকলের কাছে প্রিয় মিলন ভাই হিসেবে পরিচিতি লাভ করেন। 

    সাইদুর রহমান মিলন মিয়া দীর্ঘ বছর ধরে বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ বলেন, নানাভাই দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা সহ নানা সমস্যায় ভুগছিলেন। সকালে তাকে ডায়ালাইসিস এর জন্য ভোলা থেকে বরিশালে নেয়ার পথে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

    তিনি আরও বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে প্রথম জানাযা এবং ৬টায় উপজেলার মিলন বাজার সংলগ্ন নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে নানাভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ