ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

    মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এড. বায়জিদ আহম্মেদ খানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৬ জন উপজেলা চেয়ারম্যান সংবর্ধনা দিয়েছেন। 

    উপজেলা চেয়ারম্যানরা হলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান  জিয়াউল আহসান গাজী, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়জিদ আহম্মেদ, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান আহম্মেদ নূরে আলম সিদ্দিকী, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। 

    এছাড়া ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, পাশ্ববর্তী জেলা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আ’লীগ আয়োজিত অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর-৩ আসনের সাবেক সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী।

    উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সহ সভাপতি খলিলুর রহমান, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ইউপ চেয়ারম্যানদের পক্ষে ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার প্রমুখ। 

    সভায় স্থানীয় ৮ ইউপি চেয়ারম্যান ৭০ ইউপি সদস্যসহ ৮ সহস্রাধীক নারী-পরুষ অংশ গ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ