ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • সাবেক মেয়র হিরনের চলে যাওয়ার দিন আজ

    সাবেক মেয়র হিরনের চলে যাওয়ার দিন আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ৯ এপ্রিল, বরিশাল নগরের জননন্দিত সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ৭ ম মৃত্যুবার্ষিকী।

    ২০১৪ সালে আজকের এ দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আধুনিক বরিশালের রূপকার সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরন।

    তিনি না থাকলেও আজও তার প্রতিচ্ছবি ভেসে উঠছে তারই রেখে যাওয়া স্মৃতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে।

    ২০০৮ সালের ৪ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয় অর্জন করেন এবং মেয়র নির্বাচিত হন শওকত হোসেন হিরন। তিনি বরিশাল সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই পাল্টে যায় নগরের চিত্র। উন্নয়ন বঞ্চিত বরিশাল সিটিকে আধুনিক রূপে পরিচয় করিয়ে দেন তিনি।

    তবে ২০১৩ সালের ১৫ জুন বরিশাল সিটি’র তৃতীয় পরিষদের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহসান হাবিব কামালের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছে শওকত হোসেন হিরনকে।

    পরে অবশ্য ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তার ত্যাগের মূল্যায়ন করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শওকত হোসেন হিরনকে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করেন এবং একই বছরের ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিলেন।  

    ২০১৪ সালের ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং পরবর্তীতে সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেশে ফিরিয়ে এনে অ্যাপোলো হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয় হিরনকে। কিন্তু সবাইকে কাঁদিয়ে ৯ এপ্রিল না ফেরার দেশে চলে যান তিনি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ