ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণ: মূল আসামি পিস্তল বাবু ঢাকা থেকে গ্রেপ্তার 

     পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণ: মূল আসামি পিস্তল বাবু ঢাকা থেকে গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

    গতকাল শনিবার র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল রোববার র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 


    বিবৃতিতে সোহেল রানা বলেন, বিষয়টি নজরে আসলে আত্মগোপনে থাকা পিস্তল বাবুকে গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। শনিবার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানার সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

    এর আগে গত ১২ জুন উপজেলার শাপলাখালী এলাকায় ওই কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন মূল আসামি পিস্তল বাবু। বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ