ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • প্রশ্নফাঁস: পিএসসির দুই উপ-পরিচালকসহ ৫ জন বরখাস্ত

    প্রশ্নফাঁস: পিএসসির দুই উপ-পরিচালকসহ ৫ জন বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসির দুই উপ-পরিচালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

    মঙ্গলবার (৯ জুলাই) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

     
    বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন উপ-পরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডিসপাচ রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

    পিএসসি জানায়, গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী  প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সঙ্গে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের সহায়তা করার অভিযোগে কমিশন সচিবালায়ের পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে সিআইডি গ্রেপ্তার করে এবং তাদের কারাগারে নেওয়া হয়েছে।

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২৩ এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী পল্টন থানায় ১৫/৩১০ নম্বর মামলা দায়ের এবং মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২)অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ