ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • নগরীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    নগরীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় এলপি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন সিঅ্যান্ডবি রোডে এই ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে বিদ্যুৎ বিশ্বাস (৩৫) এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা রাব্বি (২৫)। 

    এদের মধ্যে বিদ্যুৎ বিশ্বাস জিলেট কোম্পানির ডিলার এবং বাপ্পি তার বিক্রিয় প্রতিনিধি। তাছাড়া এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক এবং চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম রবিউল শেখ। তার ঠিকানা জানা যায়নি। তাছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

    তথ্য নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম স্বজনদের বরাত দিয়ে বলেন, ‘বিদ্যুৎ বিশ্বাস জিলেট কোম্পানির ডিলার এবং নিজেই অর্ডার সরবরাহ করতেন। বুধবার বিক্রিয়কর্মী রাব্বিকে সাথে নিয়ে অর্ডারের মালামাল সরবরাহ দিয়ে মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ-৪৩-১৭২০) যোগে রূপাতলী বাসস্ট্যান্ডের দিক থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। 

    পথিমধ্যে সিঅ্যান্ডবি সড়কে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন আমতলার মোড়ে এলপি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৫৫১৫) অতিক্রমের চেষ্টা করেন তারা। এসময় অপরদিক থেকে গাড়ি এসে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এসময় ওই ট্রাককটি তাদের দুজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    এসআই রেজাউল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই স্থানীয় ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এছাড়া স্বজনরা নিহতদের পরিচয় শনাক্ত করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ