ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৩৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি হাকিমের

    ৩৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি হাকিমের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর ইন্দুরকানীতে আব্দুল হাকিম (৬৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।  

    শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্দুরকানীতে খুলনার টুথপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ।

    শনিবার (১৩ জুলাই) সকালে রহিমকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার হাকিম উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে। তিনি ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি।  

    ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, আসামি হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যাচেষ্টায় মামলার জিআর ১২১/৮৭ ধারা ৩০৭/৩১৩ পেনাল কোড অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে নয় বছরের সাজা দেন। এরপর থেকে তিনি  দেশের বিভিন্ন স্থানে ৩৫ বছর পলাতক ছিলেন। গোপন তথ্যে ভিত্তিতে শুক্রবার রাতে খুলনার টুথপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান নেতৃত্বে ছিলেন ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুনছুর আলম।

    এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন খবরের ভিত্তিতে ওই নয় বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ