ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কুরিয়ার সার্ভিসে চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা

    কুরিয়ার সার্ভিসে চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় একটি কুরিয়ার সার্ভিস থেকে চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা বহনকারী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানা পুলিশের একটি দল।

    শনিবার (১৩ জুলাই) রাতে বরগুনা সদর উপজেলার ক্রোক স্লুইস এলাকা থেকে মোসা. কাকলী আক্তার (৩২) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার মাইঠা গ্রামের বেল্লাল বয়াতির স্ত্রী।

    এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা বস্তায় চায়ের পাতা রেখে মাঝে গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুমিল্লা বা কক্সবাজার থেকে এ মাদকের চালানটি আসতে পারে।

    গ্রেপ্তার কাকলী আক্তারকে মাদকদ্রব্য আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ