ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
  • লালমোহনে জিম ক্লাবের উদ্বোধন 

     লালমোহনে জিম ক্লাবের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে জিম ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের ৩য় তলায় জিম ক্লাব উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। 

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার প্রমূখ।  প্রধান অতিথি তার আলোচনায় বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো জাতীর পিতার ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং সেনার বাংলা বিনির্মান করা।  

    সোনার বাংলা বির্নিমান করতে হলে এবং সোনার মানুষ হতে হলে আগে শরীর সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত ব্যায়মের কোন বিকল্প নেই। তাই লালমোহনে প্রথম শ্রেণির জিম এর ব্যবস্থা করা হয়েছে। দক্ষ মানব সম্পদ তৈরী করতে হলে মেধার পাশাপাশি আমাদের কে সু-স্বাস্থের অধিকারী হতে হবে । 

    আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন  লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, পৌরসভার কাউন্সিলর, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীসহ লালমোহন উপজেলার বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তাবৃন্দ।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ